About FuTechs
FuTechs অনলাইনে বিক্রি আর customer সামলানোর কাজে লাগে এমন cloud software বানায়। একটা workspace-এই পাবেন customer ও lead, order ও inventory, হিসাব, task আর WhatsApp, Messenger ও Facebook comment-এর shared inbox — যাতে আপনার team তাড়াতাড়ি উত্তর দিতে পারে আর হিসাব ঠিক রাখতে পারে।
কী কী করা যায়
- CRM ও Order — customer, lead, deal, আর order-এর পুরো ধাপ pending থেকে delivery পর্যন্ত। সাথে payment আর courier shipment।
- Inventory — product ও তার variation, stock adjustment আর stock কমে গেলে alert।
- Accounting — financial account, transaction, লাভ-ক্ষতি আর due report।
- Omnichannel Inbox — WhatsApp, Messenger আর Facebook comment এক জায়গায়। সাথে কাজ ভাগ করে দেওয়া, reply template আর কত মিনিটে উত্তর যাচ্ছে তার হিসাব।
- Team — module ধরে permission দেওয়া staff account, task, attendance আর internal chat।
বাড়তে থাকা ব্যবসার জন্য
প্রতিটা business পায় নিজের workspace আর নিজের database। বাংলা বা English-এ ব্যবহার করা যায়, আর plan বেছে নেওয়া যায় নিজের মতো — একা বিক্রেতা থেকে শুরু করে পুরো team পর্যন্ত।
আপনার data আপনারই
আপনার business-এর data অন্য সব business থেকে আলাদা রাখা হয়। এটা কখনো বিক্রি করা হয় না, বিজ্ঞাপনেও ব্যবহার হয় না। ঠিক কীভাবে data সামলানো হয়, সেটা আমাদের Privacy Policy-তে লেখা আছে।